৩০ জুলাই, ২০২৩ ১০:১৮ এএম

ভারতে শিশুদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস 

ভারতে শিশুদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস 
পার্থ বলেন,‘আমি ঠিক সময়ে ইনসুলিন না নিলে আমার তেষ্টা পায়, আমি অচেতন হয়ে পড়ি৷

মেডিভয়েস ডেস্ক: পার্থ শর্মার বয়স মাত্র ১৫। সে ডায়াবেটিসের রোগী। সময়মতো ইনসুলিন না নিলে রক্তে চিনির মাত্রা বেড়ে যাবে, একথা সে জানে৷ এর ফল কী হতে পারে, সেটাও তার জানা৷ তাই স্কুল হোক বা বাসায়, ঠিক সময়ে দিনে পাঁচবার ইনসুলিন নেয় পার্থ। তার পরিবারে আরও অনেকেরই আছে এই রোগ৷

মুম্বাইয়ের বাসিন্দা পার্থ বলেন,‘আমি ঠিক সময়ে ইনসুলিন না নিলে আমার তেষ্টা পায়, আমি অচেতন হয়ে পড়ি৷ এক বছর ধরে আমি নিয়ম মেনে চলছি৷ আমার শরীর বোঝে কখন আমায় ইনসুলিন নিতে হবে৷’

পুষ্টি বিশেষজ্ঞ দিব্যা সিং বলেন, যে শহর ও মফস্বল, দুই জায়গাতেই বাড়ছে শিশুদের মধ্যে ডায়াবেটিসের হার। করোনার পর ‘টাইপ ২’ ডায়াবেটিস আরও বেশি করে দেখা যাচ্ছে ৮ থেকে ১০ বছর বয়েসি শিশুদের মধ্যে৷ এর পেছনে রয়েছে প্রয়োজনের চেয়ে কম চলাফেরা বা খেলাধুলা করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ও পারিবারিক ইতিহাসও৷

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক একটি গবেষণা বলছে, আগে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে বেশি দেখা যেত ‘টাইপ ১’ ডায়াবেটিস৷ কিন্তু এখন দেখা যাচ্ছে ‘টাইপ ২' ডায়াবেটিসও৷

অল্প বয়সে ডায়াবেটিস থাকলে পরে ভবিষ্যতে কিডনি, হার্ট বা চোখের সমস্যাও দেখা দিতে পারে৷

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান প্রবণতা৷ প্রাথমিক ধাপে রোগ চিনতে পারা, তার দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা ও জটিলতা প্রতিরোধের জন্য দরকার বহুমুখী পরিকল্পনার৷

টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস

প্রথম ধরনের ডায়াবেটিসকে চিকিৎসকেরা চেনেন ‘জুভেনাইল’ বা অপ্রাপ্তবয়স্কদের ডায়বেটিস হিসাবে৷ এই ধরনের ডায়াবেটিসে অল্প বয়েসিদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারেনা বলে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়৷

২০২১ সালের পরিসংখ্যান বলছে, সেই বছর ভারতে প্রায় দশ কোটি মানুষের মধ্যে ছিল ডায়াবেটিস এবং আরও ১৪ কোটি মানুষ ছিলেন প্রি-ডায়বেটিক, অর্থাৎ ডায়াবেটিসের আগের ধাপে৷

আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) সেই একই গবেষণায় এটাও বলে যে ২০২১ সালে ১৪ বছরের কম বয়েসিদের মধ্যে ৯৫হাজার৬০০জন ডায়াবেটিসে আক্রান্ত৷ এছাড়া প্রতি বছর, নতুন করে আরও ১৫ হাজার ৯০০জন আক্রান্ত হচ্ছেন বলে জানায় তারা৷

কিন্তু রক্তে চিনির মাত্রা খুব বেশি হলে ও ডায়াবেটিস দীর্ঘমেয়াদী হলে তা ‘টাইপ ২’-তে পরিণত হয়৷ শিশুদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস বড়দের চেয়ে বেশি ক্ষতিকর৷ স্বাভাবিকের চেয়ে বেশি ওজন, জীবনযাপন ও খাদ্যাভাস এখানে খুবই গুরুত্বপূর্ণ৷

অজ্ঞতা ও লজ্জার বিরুদ্ধে লড়াই

ডায়াবেটিসকে ঘিরে ভারতে প্রচলিত রয়েছে নানা ধরনের সামাজিক ট্যাবু ও অজ্ঞতা৷ অনেক সময় বাবা-মায়েরা লজ্জায় স্কুল কর্তৃপক্ষকে তাদের বাচ্চার ডায়াবেটিসের কথা বলেন না৷ গণপরিসরে ইনসুলিন নিতেও রয়েছে ট্যাবু৷

পুষ্টি বিশেষজ্ঞ সুপর্ণা ঘোষ-জেরাঠের মতে, শিশুদের মধ্যে ডায়াবেটিসের পেছনে রয়েছে বেশি মাত্রায় প্রক্রিয়াজাত চর্বি, চিনি ও লবণ খাওয়ার অভ্যাস৷ 

তিনি বলেন, ‘আমাদেরকে সব বয়েসেই ভারসাম্যযুক্ত খাবার খেতে হবে৷ শিশুদের বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো উচিত৷’

ভারতের উত্তর ও দক্ষিণে সবচেয়ে বেশি ডায়াবেটিসের হার৷ ভারতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে রোগীদের নিজের জীবনের রাশ নিজেকেই নিতে হবে, এমনটা মনে করেন ভারতের গণস্বাস্থ্য বিশেষজ্ঞ মনিকা অরোরা৷

তিনি বলেন, ‘ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য জানা ও তা মোকাবিলা করা জানতে হবে৷ এছাড়া রোগীদের প্রয়োজন সঠিক সময়ে ওষুধ ও ইনসুলিন৷ স্বাস্থ্য ব্যবস্থাকেও রোগীর জ্ঞান বাড়ানো ও তার হাতে নিয়ন্ত্রণের রাশ তুলে দেওয়া শেখাতে হবে৷’

ভারতের প্রত্যন্ত অঞ্চলে তুলনায় শিশুদের মধ্যে ডায়াবেটিসের হার কম দেখা গেলেও বিশেষজ্ঞরা বলেন, এটা আসলে অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার ফল৷ কারণ সেখানে সঠিকভাবে যাচাই করা হয়না বলে অজানা থেকে যায় শিশুদের মধ্যে ডায়াবেটিসের বাস্তব চিত্র৷

ভারতে সবার কাছে সমানভাবে চিকিৎসা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ৷ দিল্লির এইমস বা অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকাল সায়েন্সেসের ডায়াবেটিস বিশেষজ্ঞ  নিখিল টান্ডান বলেন, ‘আমরা আশা করছি এক সময় টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত সকল শিশুদের কাছে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন পৌঁছাতে আমরা সচেষ্ট হব৷’

২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সভায় ভারতকে মোট পাঁচটি ডায়াবেটিস বিষয়ক লক্ষ্য বেঁধে দেওয়া হয়৷ ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করবে ভারত৷ সূত্র- ডয়চে ভেলে

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও