২৯ জুলাই, ২০২৩ ০৭:২০ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ২২০২
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জন ঢাকার ও ১ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৪০৭ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ২০৭ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত