২৭ জুলাই, ২০২৩ ০৪:৫৭ পিএম
ডেঙ্গু আক্রান্ত ব্যাংক কর্মকর্তার হৃদরোগে মৃত্যু
ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু শনাক্তের পর হৃদরোগে আক্রান্ত হয়ে এসএম তাজুল ইসলাম (৫৫) নামে এক সিনিয়র ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
এসএম তাজুল ইসলাম ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
মরহুমের ভাতিজা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক সৈয়দ ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু ধরা পড়ার পর বিশ্রামের জন্য চট্টগ্রামে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৩ টার দিকে তার গাড়ি কুমিল্লায় পৌঁছলে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাজুল ইসলাম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর কাজী বাড়ির মরহুম এসএম ওবাইদুস সালামের ৫ম পুত্র। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সূত্র-বাসস
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ
হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে
আইসিডিডিআর,বি’র গবেষণা
নিম্ন-মধ্যম আয়ের দেশে মায়েদের দুধে বেশি পরিমাণে রোগপ্রতিরোধী অ্যান্টিবডি
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত