প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সঙ্গে দ্বিমত নেই, ভাতা বাড়ানো সময়সাপেক্ষ: বিএমএ
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সঙ্গে একমত পোষণ করেছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
আজ রোববার (১৬ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে ডেঙ্গু বিষয়ক আলোচনায় এ সহমত পোষণ করেন তিনি।
বিএমএ সভাপতি বলেন, ‘প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এটি বাস্তবায়ন হোক তা আমরাও চাই, ভাতা বাড়ানো সময়সাপেক্ষ বিষয়। সরকার বলছে, এর জন্য কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্বাস দিয়েছেন। ভাতা বাড়ানোর বিষয়টি একটি প্রক্রিয়ার বিষয়। এটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে পাস হওয়ার পর এর গেজেট প্রকাশ করা হবে৷ এখানে সময়ের বিষয় রয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও তারা মানলো না। এটি ঠিক নয়৷’
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘জাতীয় সংগঠন হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে তারা আলাপ আলোচনা করেনি। তারা কর্মসূচি পালন করেছে। দাবির বিষয়ে প্রধানমন্ত্রী নিজে তার অ্যাসিস্ট্যান্ট সহাকারীকে দিয়ে তাদের সাথে কথা বলিয়েছেন। তিনি তাদের বলেছেন, প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে দেখবেন। দেখে উনি ঠিক করবেন। কিন্তু সময়টা তো লাগবে। তারা কারোর কথাই না শুনে নিয়মিত রাস্তায় মিছিল সমাবেশ করছে।’
একই অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ভাতা বৃদ্ধির দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আন্দোলন করছেন। এই টাকা সরকার থেকে আসে। সরকার টাকা দিলে আমরা তাদের দিই। আমরা সরকারের কাছে বাড়ানোর জন্য বলেছি।’
তিনি আরও বলেন, ‘সরকার এটি পর্যবেক্ষণ করছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছুর জন্য সময় লাগে। কিন্তু তারা তা মানছে না। গতকাল তারা ঘোষণা দিল, আজকে সকালে অবস্থান ধর্মঘট পালন করছে। এখন বলছে তারা যাবে না। এই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। আশা করি, দ্রুততম সময়ে সুসংবাদ দিতে পারবো।’
এসএএইচ/এমইউ
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা