সাধারণ রোগীর মতো স্বাস্থ্যসেবা নিলেন প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে গিয়ে টিকিট কেটে পরীক্ষা করান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে পৌঁছার তাঁকে পর চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা স্বাগত জানান।
চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।
এসএএইচ
-
১৭ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
১৪ জুলাই, ২০২৬