১৫ জুলাই, ২০২৩ ০৯:৪৪ এএম

স্বাস্থ্য সচিবের পিতার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক

স্বাস্থ্য সচিবের পিতার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের পিতা আলহাজ্ব আনছার উদ্দিন হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার মহোদয়ের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব আনছার উদ্দিন হাওলাদার গত ১৪ জুলাই দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ উপজেলার কুলচরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং একইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত