ভাতা বৃদ্ধির দাবিতে চমেকে চিকিৎসকদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা ভাতা উন্নীত করার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় চিকিৎসকরা ‘৫০ হাজার ভাতা চাই, ক্ষুধা পেটে সেবা নয়। অধিকার চাই, ভিক্ষা নয়। বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’ লিখিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে চিকিৎসকরা বলেন, ‘যেখানে একজন রিকশাচালক ও ড্রাইভারের বেতন ২০ হাজার টাকার উপরে, সেখানে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনির বেতন মাত্র ২০ হাজার টাকা, যা খুবই লজ্জাজনক।’
এর আগে গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি না মানা হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে।
এর পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০ট থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
এর অংশ হিসেবে পর দিন ৯ জুলাই একই স্থানে তারা শুরু করেন গণঅনশন।
এর পর দিন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা। আগে থেকে সময় নির্ধারিত না হওয়ায় সে দিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর মধ্যস্ততায় ১০ জুলাই শাহবাগের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেন তাঁরা। এর পর থেকে মাঠের কর্মসূচি তিন দিন স্থগিত ছিল।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা