০৬ জুলাই, ২০২৩ ০৩:০৯ পিএম

সীতাকুণ্ডে চিকিৎসক-নার্সের সহায়তায় গাড়িতে সন্তান প্রসব

সীতাকুণ্ডে চিকিৎসক-নার্সের সহায়তায় গাড়িতে সন্তান প্রসব
বর্তমানে মা ও দুই নবজাতক উভয়ই সুস্থ আছেন।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফের সহায়তায় প্রাইভেটকারের মধ্যেই জমজ সন্তান প্রসব করেছেন সন্ধ্যা দে (৩০) নামে এক প্রসূতি মা। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে মা ও দুই নবজাতকই সুস্থ আছেন।

তিনি বলেন, ‘সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল ৯ টা ১০ মিনিটের দিকে একটি প্রাইভেটকারে গর্ভধারিণী সন্ধ্যা দে প্রবেশের আগ মুহূর্তেই তার ডেলিভারি টাইম (অন প্রসেস/প্রুগেস) হয়ে গিয়েছিল। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফের সহায়তায় একটি বাচ্চা গাড়িতেই ডেলিভারি করানো হয় এবং আরেকটি বাচ্চা হাসপাতালের ভিতরে নিয়ে এনবিডি রুমে ডেলিভারি করানো হয়।’

ডা. নুর উদ্দিন বলেন, ‘রোগীর প্রসব বেদনা উঠলে তার ভাই সুমন দে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জমজ বাচ্চা এবং অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর ভাই সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে হাসপাতাল চত্বরে তাদের গাড়িতে বসেই হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফের সহায়তায় প্রথম বাচ্চাটি গাড়িতে প্রসব করানো হয় এবং দ্বিতীয় বাচ্চাটি দ্রুত হাসপাতালে নিয়ে এসে নরমাল ডেলিভারি রুমে নিয়ে প্রসব করানো হয়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক