অধ্যাপক হলেন বিশেষজ্ঞ চার চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে কর্মরত চারজন বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. পরিতোষ কুমার সরকার, ডা. মোহাম্মদ শাহ্ জহিরুল হক চৌধুরী, সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. আফজাল মমিন।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা প্রজ্ঞাপনে।