মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ২৯
মেডিভয়েস ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
স্থানীয় সময় বুধবার সকালে মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবাহী বাসটি মেক্সিকো সিটি থেকে দক্ষিণ ওক্সাকা রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ৭৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৯ যাত্রী নিহত এবং ১৯ জন আহত হয়।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চালক যখন ম্যাগডালেনা পেনাস্কো শহরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখনই বাসটি খাদে পরে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো।
কর্মকর্তারা জানিয়েছেন আহত প্রায় ১৪ জনকে তলাক্সিয়াকো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর অন্য পাঁচজনকে বিমানে করে রাজ্যের রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র- রয়টার্স
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন