‘বাজেটের টাকা ফেরত গেলেও ভাতা বৃদ্ধি না হওয়া স্বাস্থ্যখাতের জন্য লজ্জার’
মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ৫০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) মানববন্ধন করছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের সংগঠন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত চিকিৎসকরা জানান, কর্মসূচি শেষে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে যাবেন তারা। ভাতা বৃদ্ধির বিষয়টি ভিসির কাছে থেকে লিখিত নেওয়া ছাড়া তারা সেখান থেকে বের হবে না বলে ঘোষণা দেন।
চিকিৎসকদের তিন দফা দাবি হল- মাসিক ভাতা ৫০ হাজার টাকা, নিয়মিত ভাতা প্রদান করা ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।
তারা বলেন, ‘গত অর্থ বছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জা বিষয়।’
তারা আরও বলেন, ‘নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা এ বিষয়ে আশ্বস্ত করলেও বিএসএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি।’
‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। ঐক্য, ঐক্য চিকিৎসকদের ঐক্য- বিএসএমএমইউ ক্যাম্পাস জুড়ে এসব স্লোগানে মুখরিত রাখছেন উচ্চতর কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকরা।
নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের মৌলিক চাহিদা পূরণের দাবি জানিয়ে তারা বলেন, ‘আমরা যদি পড়াশোনা ছেড়ে মাঠে মাঠে দাবি আদায়ে ব্যস্ত থাকি, তাহলে রোগীরা বঞ্চিত হবেন। আমরা চাই, দেশের চিকিৎসা খাত আরও এগিয়ে যাক। আমাদের পিছিয়ে রেখে তা সম্ভব না।’
সবাই আশার বাণী শুনান মন্তব্য করে তারা বলেন, এ ক্ষেত্রে কেউ কার্যকরি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এএইচ
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা