২৬ মে, ২০২৩ ০৮:২৬ পিএম

টেলিমেডিসিনে দুর্গম অঞ্চলেও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা

টেলিমেডিসিনে দুর্গম অঞ্চলেও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা
বিশ্ববিদ্যালয়ের সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে একটি সেমিনারে বক্তারা এ কথা বলেন।

মেডিভয়েস রিপোর্ট: টেলিমেডিসন সেবা কার্যক্রমের মাধমে দেশের চরাঞ্চলসহ প্রত্যন্ত দুর্গম অঞ্চলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে একটি সেমিনারে বক্তারা এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব শাহজাজান খান, এমপি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ভিসি শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউয়ে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষাসহ সেবা কার্যক্রম যতটা সম্ভব বিকেন্দ্রীকরণ করা সম্ভব তা করা হবে। বিকেন্দ্রীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরীর প্রবেশ দ্বার যেমন সাভার, কেরাণীগঞ্জ, জাজিরা, যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে প্রথমে ছয় থেকে সাতটি সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্র চালু করা হবে।’

তিনি বলেন, ‘মহাকাশে উড্ডীয়মান বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টেলিমেডিসন সেবা কার্যক্রম সম্প্রসারণ, গতিশীল ও আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে দেশের চরাঞ্চলসহ প্রত্যন্ত দুর্গম অঞ্চলেও বিএসএমএমইউয়’র বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ও মহান প্রচেষ্টা মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মহতী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

চিকিৎসকদের সেবার মানবিকতা ও পেশাগত নৈতিকতা বিষয়ে বক্তারা বলেন, ‘চিকিৎসা পেশা একটি মহান পেশা। এই পেশায় চিকৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবার ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পেশার সাথে সংশ্লিষ্টদের মাঝে যত বেশি মানবিকতা ও নৈতিকতা জাগ্রত থাকবে তা রোগীদের রোগ মুক্তিতে বিরাট ভূমিকা রাখবে।’

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সেবা বিকেন্দ্রীকরণ কেন্দ্রের সিইও ও সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। মানবজীবনের উদ্দেশ্যসহ মানবিক কার্যাবলী, মানবিকতা ও নৈতিকতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব সুফী মোহাম্মদ মিজানুর রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজকর্মী মিস জানি বিশ্বনাথ জাগতিয়ানি। সেমিনারের বিভিন্ন দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও বক্তব্য রাখেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত