চলতি বছর ডেঙ্গুরোগী বাড়তে পারে, শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের
মেডিভয়েস রিপোর্ট: মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৪ মে) এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম একথা জানান।
তিনি বলেন, ‘চলতি বছরে বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুরোগী বাড়তে পারে।’
নাজমুল ইসলাম বলেন, গত বছরের তথ্য উপাত্য বিশ্লেষণ করে এ বছরের সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি আগাম সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি।
অধিদপ্তরের মুখপাত্র বলেন, আমাদের সঙ্গে উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও রয়েছেন। আমরা যেহেতু সবাই একসঙ্গে কাজ করি, সেহেতু বর্জ্য ব্যবস্থাপনা, সমন্বিত মসক ব্যবস্থাপনা কাজগুলোকে আমরা বেগবান এবং জোরদার করতে চাই। তাহলেই ডেঙ্গু নিয়ে আমাদের মধ্যে যে ভয় ভীতি কাজ করে তা কমে যাবে।
তিনি বলেন, ‘গত বছরেও আমরা দেখেছি অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। হয়তো এবছর আমরা মৃত্যু কমিয়ে আনতে পারব।’ অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬