২৩ মে, ২০২৩ ০২:৪৭ পিএম

বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস আজ

বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস আজ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস আজ মঙ্গলবার (২৩ মে)। জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কে জনসচেতনা বাড়াতে সারাবিশ্বে প্রতিবছর এই দিবসটি পালিত হয়। নানা আয়োজনে বাংলাদেশেও আজ এই দিবসটি পালিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ফিস্টুলা হওয়ার অনেকগুলো কারনের মধ্যে বাল্যবিয়ে, কুসংস্কার, অশিক্ষা, দারিদ্রতা, নুন্যতম যোগাযোগ ব্যবস্থা না থাকা, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা অন্যতম। বাংলাদেশে ফিস্টুলা সমস্যাটি কত বড় সেটা নিয়ে দীর্ঘদিন ধোঁয়াসা থাকলেও বর্তমানে তা পরিস্কার।

২০১৬ সালে পরিচালিত জাতীয় মাতৃস্বাস্থ্য ও মাতৃত্বজনিত অসুস্থতা সম্পর্কিত জাতীয় সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মহিলাজনিত ফিস্টুলা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ৫’শ। অর্থাৎ বাংলাদেশে জীবনে একবার অন্তত বিয়ে হয়েছে এমন প্রতি ১০হাজার নারীর মধ্যে ৪জন নারী ফিস্টুলা রোগে ভুগছেন।

জাতিসংঘ এই প্রজন্মেই ফিস্টুলা অবসানের লক্ষ ঘোষনা করেছে। এর সরল অর্থটি হলো- ২০৩০ সালের মধ্যে বিশ্বকে ফিস্টুলা মুক্ত করা। বাংলাদেশ সরকার জাতিসংঘের এই লক্ষের আলোকে নির্দিষ্ট কৌশলগত লক্ষমাত্রা নির্ধারন করেছে।

লক্ষমাত্রাটি হলো- ২০৩০ সাল থেকে আর কেনো মহিলা নতুন করে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত হবেন না। আর যারা বর্তমানে ফিস্টুলায় আক্রান্ত আছে, সেটি প্রসবজনিত হোক আর অস্ত্রপচারজনিত হোক তাদের সবাইকে অপারেশনের আওতায় এনে চিকিৎসা সেবা নিশ্চিত করা। যেসব ফিস্টুলা রোগীদের চিকিৎসার পর ভালো হয়ে গেছে তাদের মধ্যে যাদের পুনর্বাসন সুবিধা দরকার তাদের জন্য পুনর্বাসন সুবিধা নিশ্চিত করা। যারা পরিবার অথবা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের পুনর্মিলনের ব্যবস্থা করা। যে সব মহিলাদের চিকিৎসার পর ভালো হয় নাই বা আর ভালো হওয়ার সম্ভাবনাও নাই তাদের জন্য একটি ধারাবাহিক সেবার ব্যবস্থা করা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক