২০ মে, ২০২৩ ০৭:৪৬ পিএম

ঢাকায় চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর 

ঢাকায় চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর 
বৃদ্ধ নারী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার জালালপুর গ্রামের বাসিন্দা।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীতের চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফরিদা বানু (৭০) নামের এক বৃদ্ধ নারী।

আজ শনিবার (২০ মে) রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ মৌলভীরটেকে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধ নারী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার জালালপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মনির হোসেন গণমাধ্যমকে জানান, ‘আমার মা গতকাল গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় ভাগনির বাসায় আসে। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য মায়ের সিরিয়াল নেওয়া হয়। আজ হাসপাতালে যাওয়ার পথে একটা রিকশা তাদের রিকশাকে ধাক্কা দিলে মা পড়ে যায়। এরপর একটি পিকআপ ভ্যান আমার মাকে চাপা দেয়।’

তিনি জানান, ‘পথচারীরা মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার জালালপুর গ্রামে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক