২০ মে, ২০২৩ ০৭:২৭ পিএম

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প
তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মেডিভয়েস ডেস্ক: নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের ভূমিকম্পের ২৪ ঘণ্টা পার না হতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তবে এবার কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার (২০ মে) নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই।

এর আগে, শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস মানুষকে উপকূলীয় এলাকা থেকে উচ্চ ভূমিতে সরে যেতে বলেছে। এছাড়া প্রশাসনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও