কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতি: প্রধানমন্ত্রীকে বিএসএমএমইউ ভিসির অভিনন্দন
মেডিভয়েস রিপোর্ট: কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা নিয়ে জাতিসংঘে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজুলেশন কমিউনিটি ক্লিনিক’ আকারে গৃহীত হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি এ অভিনন্দন জানান।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি গড়ে দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই ভিত্তিকে কলেবরে বৃদ্ধি করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা খাতের গৃহীত উদ্যোগ এর আগে বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি শেখ হাসিনার এসব উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে।’
তিনি বলেন, ‘জাতিসংঘে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ ঘোষণা প্রধানমন্ত্রীর আরও মানবিক উদ্যোগ গ্রহ কে ত্বরান্বিত করবে।’
-
২৪ অগাস্ট, ২০২৫