২৩ মে, ২০২৪ ০৪:৪৫ পিএম

চিকিৎসকদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

চিকিৎসকদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
জয়পুরহাট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গ্রামীণ জনপদে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরো উন্নত করেছে আওয়ামী লীগ সরকার। এমতাবস্থায় গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো মনোযোগী হতে হবে।

বৃহস্পতিবার (২৩ মে) জয়পুরহাটে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার বক্তব্যে এসব কথা উঠে এসেছে।

এ দিন সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার গ্রামীণ জনপদে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে উন্নত করেছে। তাই গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আরো মনযোগী হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। লোকবল বাড়ানো হচ্ছে।’

তবে কিছু ক্লিনিকের কারণে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মানসম্মত ক্লিনিক মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করলেও কিছু ক্লিনিকের জন্য স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।’

এ সময় হাসপাতালের তত্বাবধায়ক ডা. রাশেদ মোবারকের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আমানুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়সহ হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসাপাতালসহ জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক