খুলনায় তৃতীয় লিঙ্গের সফল অস্ত্রোপচার, নারীতে রূপান্তর ১৭ বছরের ছেলে
মেডিভয়েস রিপোর্ট: খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই প্রথম তৃতীয় লিঙ্গের কিশোরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিরল অস্ত্রোপচার করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মন্ডল। তিনি জানান, সার্জারির পর রোগী সুস্থ ও ভালো আছেন।
আজ শনিবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডা. নিরুপম মন্ডল।
তিনি বলেন, ‘১৭ বছরের একজন ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। কেননা তিনি ভিতরে জীনগতভাবে পুরুষ। কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট রয়েছে তা সবই রয়েছে তার। তার দুইটো ব্রেস্ট আছে। সে দেখতে আকর্ষণীয় সুন্দরী। তার বড় বড় চুল আছে। কণ্ঠস্বর নারীর। তার চলন-বলন, শরীরের গঠন অঙ্গভঙ্গি সবই নারী। কিন্তু তার ভিতরটা পুরুষের মতো। পুরুষের অন্ডকোষ দ্বিখণ্ডিত করলে যেমন হয়, তেমন রয়েছে। কিন্তু সেটা বাইরে নয় ভিতরে রয়েছে, পুরুষাঙ্গ রয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, ‘ওই ছেলের মাসিকের রাস্তা নেই, শরীরে ডিম্বাশয় থাকার কথা কিন্তু নেই, জরায়ু থাকার কথা ছিল নেই। ভিতরে ভিতরে সে একজন পুরুষ বাইরে নারী। সামাজিকভাবে নারী হিসেবে বড় হয়েছে। ১৭ বছর বয়স হয়ে গেছে। এখন সে ও তার অভিভাবকরা চায় নারীতে রূপান্তরিত হতে। এটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে।’
সার্জারিতে কত সময় লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করা লেগেছে। প্রথমে আমরা তার পেনিস কেটে ফেলেছি। তাকে মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। পেটের মধ্যে যে দুটি টেস্টিস ছিল তা অপারেশন করে অপসারণ করেছি। আশা করি, এখন একজন নারীর জীবন যাপন করতে পারবে। কিন্তু একজন পূর্ণাঙ্গ নারীর জীবন পেতে হলে তো মাতৃত্বের স্বাদ পেতে হয়। এটা সে কোনদিন পাবে না। এরপর তাকে আমরা হরমোন রিপলেসমেন্ট দেবো, যাতে সে একজন কোমনীয় নারীতে পরিণত হবেন। সে একজন নারীর যৌন জীবন পালন করতে পারবে, কিন্তু তাঁর কোনো বাচ্চা হবে না।’
ডা. নিরুপম মন্ডল বলেন, ‘গত শুক্রবার (১২ মে) ভিক্টোরিয়া নার্সিং হোমে সম্পন্ন এ অস্ত্রোপচারে আরও ছিলেন অধ্যাপক ডা. সামসুন নাহার লাকি, অধ্যাপক ডা. দিলীপ কুন্ডসহ আমার কিছু সহযোগী। দক্ষিণাঞ্চলে এ অপারেশন এটাই প্রথম। রোগী ভালো আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আমি ১০ বছরে মাত্র ১টি অপারেশন হতে দেখেছি। এটা সাধারণত কেউ করেন না। অনেকে লজ্জার ভয়ে গোপনে পাশের দেশে, আবার যার সামর্থ্য থাকে সে উন্নত দেশে চলে যায়। এখানে এ ধরনের অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়া আমাদের জন্য এটা গর্বের।’
লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের খরচ কেমন জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়।
ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা বলেন, ‘সে ছোট বেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চেনে। আমরা চেয়েছিলাম সে সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
-
২২ এপ্রিল, ২০২৬
-
২৭ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ এপ্রিল, ২০২৪