ঘূর্ণিঝড় মোখা: স্বাস্থ্যসেবা নিশ্চিতে ভোলায় ৯৮টি মেডিকেল টিম গঠন
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৯২টি মেডিকেল টিম গঠন করেছে ভোলা জেলা সিভিল সার্জন অফিস। শুক্রবার (১২ মে) এসব টিম গঠন করা হয়।
জানা গেছে, দুর্যোগকালীন ও পরবর্তীতে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবে ৯২টি মেডিকেল টিম। প্রত্যেক টিমে চারজন করে স্বাস্থ্য কর্মী কাজ করবে। এছাড়া দুর্যোগে সাপে কামড় দেওয়া রোগীদের জন্য ১৮০ ভায়াল অ্যন্টিভেনম মজুত রাখা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে।
জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, জেলার মোট মেডিকেল টিমের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ে একেটি, সদর হাসপাতালে পাঁচটি, তজুমদ্দিনে আটটি, বোরহানউদ্দিনে ১২টি, লালমোহনে ১২টি, দৌলতখানে ১৩টি, সদর উপজেলায় ১৬টি, চরফ্যাশনে ২৬টি মেডিকেল টিম রয়েছে। এসব টিম দুর্যোগ শুরুর আগ থেকেই মাঠে অবস্থান করবে। ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিমে স্বাস্থ্য কর্মী ও উপজেলা পর্যায়ের টিমে চিকিৎসকরা কাজ করবেন।
তিনি আরও বলেন, মোখা মোকাবেলায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ ২১৮টি কমিউিনিটি ক্লিনিক, ২০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খায়ের হাট ৩০ শয্যা ও দক্ষিণ আইচা ২০ শয্যা হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
-
২০ জুলাই, ২০২৫
-
২৯ অক্টোবর, ২০২৪
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২৩ মার্চ, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২২