১৩ মে, ২০২৩ ১২:১৩ পিএম

বিদেশ থেকে পাস করা ১১৪ চিকিৎসক বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ

বিদেশ থেকে পাস করা ১১৪ চিকিৎসক বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ
দেশের বাহির থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদেরকে দেশে ফিরে নিবন্ধনের জন্য পরীক্ষা দিতে হয়।

মেডিভয়েস রিপোর্ট: বিদেশে থেকে এমবিবিএস পাস করা চিকিৎসকদের দেশে নিবন্ধন পাওয়ার যোগ্যতা যাচাই পরীক্ষায় কৃতকার্যদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল  কাউন্সিল (বিএমডিসি)।

শুক্রবার (১২ মে) বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য  জানানো হয়।

নোটিসে  বিএমডিসির নিবন্ধন পাওয়ার যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বাহির থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদেরকে দেশে চিকিৎসায় পড়াশোনা ও প্রাক্টিসের জন্য নিয়মানুযায়ী বিএমডিসির অধীনে সার্টিফিকেট যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা বছরে দুইবার অনুষ্ঠিত হয়। যেসব শিক্ষার্থী পাস করেন, তারা দেশের বিভিন্ন মেডিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একবছর ইন্টার্ন করতে হয়। পরবর্তীতে প্রাক্টিসের সুযোগ পেয়ে থাকেন।

►ফলাফল দেখতে ক্লিক করুন

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত