১১ মে, ২০২৩ ১২:১৯ পিএম

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মেডিভয়েস রিপোর্ট: প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

আজ বৃহস্পতিবার (১১ মে) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামির কোনো ঝুঁকি নেই উল্লেখ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ২১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবর- টাইমস অব ইন্ডিয়া। 

দেশটির আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেছেন, ভূমিকম্প টের পেয়েছেন জানিয়ে ভোরবেলা সাধারণ মানুষ আমাদের কাছে ফোন করেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মাত্র ১ লাখ জনসংখ্যার দেশ টোঙ্গা। দ্বীপরাষ্ট্রটি পর্যটকদের বেশ পছন্দের। সূত্র- এএফপি

টিআই
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও