০৯ মে, ২০২৩ ০৪:১৬ পিএম

সিএমইউর তৃতীয় প্রফে অনার্স মার্কধারী ৩২ শিক্ষার্থীর ১২ জনই চমেকের

সিএমইউর তৃতীয় প্রফে অনার্স মার্কধারী ৩২ শিক্ষার্থীর ১২ জনই চমেকের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২২ এর এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর (অনার্স মার্ক) পেয়েছেন ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ জনই চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক)।

আজ মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সিএমইউ সূত্রে জানা যায়, এবার সিএমইউর অধীনে এক হাজার ২০৯ শিক্ষার্থী এমবিবিএস তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এরমধ্যে কৃতকার্য হয়েছেন ৯৮২ জন, অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২২৭। পাসের হার ৮১ দশমিক ২২ শতাংশ।

অনার্স মার্ক প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে চমেকে ১২ জন, রাঙামাটি মেডিকেল কলেজে ৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ১ জন, শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ২ জন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ৬ জন, বি-বাড়িয়া মেডিকেল কলেজে ৩ জন ও ইস্টার্ন মেডিকেল কলেজে ৪ জন।

সিএমইউ অধিভুক্ত সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১৬টি মেডিকেল কলেজের মধ্যে ১০টি মেডিকেলের কোনো শিক্ষার্থী অনার্স মার্ক পায়নি। অনার্স মার্ক না পাওয়া মেডিকেল কলেজগুলোর মধ্যে সরকারি মেডিকেল চারটি ও বেসরকারি মেডিকেল ছয়টি।

চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থীদের ভালো ফলাফলের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহেনা আক্তার মেডিভয়েসকে বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলে যারা ভর্তি হয়, তারা শিক্ষার্থী হিসেবে মেধাবী। শিক্ষকরাও শিক্ষার্থীদের ব্যাপারে খুব আন্তরিক। পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কারিকুলাম অনুযায়ী, আইটেম, কার্ড ফাইনাল, টার্ম এসব নিয়মিত হয়ে থাকে আমাদের এখানে। চট্টগ্রাম মেডিকেলের ভাইস-প্রিন্সিপালের নেতৃত্বে শিক্ষার্থীদের মান নিশ্চিতে একটি বডি রয়েছে। সব মিলিয়ে আমাদের ফলোআপ ঠিক মতো হয়। এজন্য ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।’

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক