১৩ এপ্রিল, ২০২৩ ১০:২১ এএম

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের শ্রদ্ধা আজ

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের শ্রদ্ধা আজ
এরপর আজ দুপুর আড়াইটায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্ব সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে আজ সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে রাষ্ট্রীয় ও সর্বস্তরের শ্রদ্ধা জানানো হবে।

এরপর দুপুর আড়াইটায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা। 

তিনি বলেন, বৃহস্পতিবারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ ও রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হবে। এরপর দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় মরদেহ নেওয়া হবে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে। সেখানে জুমার নামাজ শেষে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর শ্রদ্ধা নিবেদন করা হবে। বৃহস্পতিবার দাফনের বিষয়ে জানানো হবে।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ওষুধ নীতির অন্যতম প্রণেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

৮১ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেও সমস্যা দেখা দেয়। এ ছাড়া তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডা. জাফরুল্লাহ চৌধুরী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক