০৮ এপ্রিল, ২০২৩ ১১:২০ এএম

বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম

বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম
আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭৩, অবস্থান ৫ম। গতকাল স্কোর ছিল ১৫৩, তার আগের দিন (বৃহস্পতিবার) ছিল ১৫৪।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার ঢাকার স্থান পঞ্চম। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মান গতকালের (শুক্রবার) চেয়ে আজ খারাপ হয়েছে।

শনিবার বাংলাদেশ সময় সকালে ঢাকার বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। এসময়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭৩, অবস্থান ৫ম। গতকাল স্কোর ছিল ১৫৩, তার আগের দিন (বৃহস্পতিবার) ছিল ১৫৪।

শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, আজ দূষণের শীর্ষে থাকা চিয়াং মাইয়ের স্কোর ২৭৪। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি, বাংলাদেশের ঢাকা, নেপালের কাঠমান্ডু এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে চিয়ায় মাই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বায়ুদূষণ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক