০৪ এপ্রিল, ২০২৩ ০৮:৫৪ পিএম

বঙ্গবাজারে আগুন: ঢামেকে ১ ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২

বঙ্গবাজারে আগুন: ঢামেকে ১ ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২
ছবি অগ্নিকাণ্ডের

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২ জন ও  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টায় হাসপাতালগুলো থেকে এ তথ্য পাওয়া যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মেডিভয়েসকে বলেন, ‘আমাদের এখানে ২ জন ভর্তি আছেন। তাদের অবস্থা মোটামুটি আছে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মেডিভয়েসকে বলেন, ‘এই হাসপাতাল থেকে ১১ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর ফায়ার সার্ভিসের একজন ভর্তি আছেন।’

আজ সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক