০৩ এপ্রিল, ২০২৩ ০২:৪৫ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউর প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউর প্রতিনিধি দলের সাক্ষাৎ
গণভবনে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের প্রথম ব্রেনডেথ রোগী হিসেবে কিডনী ও কর্ণিয়াদানকারী অঙ্গদাতা সারা ইসলামের মা শবনম সুলতানাসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি প্রতিনিধি দল।

আজ সোমবার (৩ এপ্রিল) গণভবনে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে অংশ নেওয়া বাকি সদস্যরা হলো, বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, এ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান সজিব, দেশের প্রথম ব্রেনডেথ রোগী হিসেবে কিডনী ও কর্ণিয়াদানকারী অঙ্গদাতা সারা ইসলামের মা শবনম সুলতানা।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে।

চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে।

এর আগে ১৮ জানুয়ারি বিএসএমএমইউতে দুজন রোগীর দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। এই দুটি কিডনি দান করেছিলেন ব্রেন ডেথ হওয়া সারা ইসলাম। একই সঙ্গে সারা ইসলামের দুটি কর্নিয়াও অন্য দুজন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

১৮ জানুয়ারি রাত সাড়ে ১০টায় বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারে এ অপারেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বাধীন একটি চিকিৎসক দল।

সারা ইসলাম ১০ মাস বয়স থেকেই মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে ১৮ জানুয়ারি সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ২০ বছর।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত