২২ মার্চ, ২০২৩ ১০:০৯ এএম

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬০ জন।

মেডিভয়েস ডেস্ক: পাকিস্তানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬০ জন। মঙ্গলবার (২২ মার্চ) রাতের এই ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তজুড়ে আঘাত আনা এই ভূমিকল্পে ইসলামাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে ওঠে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রার। 

আফগানিস্তানের রাজধানী কাবুল, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর থেকেও এ কম্পন অনুভূত হয়েছে। এতে আফগানিস্তান ২ জন মারা গেছেন আর ভারত থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেপির তথ্যমতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী এবং শিশু রয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি বলেন, সোয়াত জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে ২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভূমিকম্প পরবর্তী কার্যক্রমের জন্য সতর্ক থাকতে বলেছেন। সূত্র: জিও নিউজ ও সিএনএন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও