১৫ মার্চ, ২০২৩ ০২:২৩ পিএম

এম. আব্দুর রহিম মেডিকেলে নতুন অধ্যক্ষ ডা. নূরউল্লাহ’র যোগদান

এম. আব্দুর রহিম মেডিকেলে নতুন অধ্যক্ষ ডা. নূরউল্লাহ’র যোগদান
রোববার (১২ মার্চ) ডা. নূলউল্লাহ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ.এফ.এম নূরউল্লাহ।

বৃস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১২ মার্চ) ডা. নূরউল্লাহ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনকালে নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন। এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুজ্জামান, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মশিউর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. যোগেন্দ্র নাথ সরকারসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা। কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. নূরউল্লাহকে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক