১১ মার্চ, ২০২৩ ০৮:৪৪ পিএম

বাত রোগীর তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম

বাত রোগীর তুলনায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসক কম
বাংলাদেশের তথ্য-উপাত্ত অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাঁড়ক্ষয় রোগে ভুগছেন। এছাড়াও নানা ধরনের বাতে আক্রান্ত হয়ে মানুষ পঙ্গু হয়ে যায়।

মেডিভয়েস রিপোর্ট: দেশে যে পরিমাণ বাতের রোগী, সেই তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক কম। তাই সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে জোর দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষ যথাযথ চিকিৎসার থেকে বঞ্চিত হবেন।

আজ শনিবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অন্যদিকে বাত ব্যাথাসহ অন্যান্য রোগের প্রকৃত কারণ ও এর প্রতিকারের সুবিধার্থে গবেষণায় জোর দেয়ার পরামর্শ এসেছে অনুষ্ঠান থেকে। একইসঙ্গে সরকারের পাশাপাশি বাতরোগীদের চিকিৎসা সহায়তায় বেসরকারিভাবেও উদ্যোগ নেয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বাত রোগীদের নিয়ে গবেষণার তথ্য তুলে ধরেন প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের তথ্য-উপাত্ত অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাঁড়ক্ষয় রোগে ভুগছেন। এছাড়াও নানা ধরনের বাতে আক্রান্ত হয়ে মানুষ পঙ্গু হয়ে যায়। তাই শুরুতেই এই মানুষগুলোর উপযুক্ত চিকিৎসা ও সচেতনতা বেশি জরুরি। অন্যথায় খুব অল্প বয়সেও অনেকে কর্মহীন হয়ে পড়তে পারেন। এক সময় তারা পরিবার ও রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার বক্তব্যে বাতব্যাথার রোগীদের কথা চিন্তা করে এমন ফাউন্ডেশন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নিজের অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক