অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ড: চিকিৎসায় ঘটনাস্থলে ছুটে যান মেডিকেল টিম
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অগ্নি দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার জন্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক।
অগ্নিকাণ্ডের অল্পসময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুদ্দিনের নেতৃত্বে পাঁচটি এম্বুলেন্স ও মেডিকেল টিম সেখানে উপস্থিত হন। এ সময় তারা গুরুতর আহতদের অতি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসকদের এরকম তৎপরতা দেখে প্রশংসা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসক।
এদিকে ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার নির্দেশে দিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ রাখছেন।
দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এএইচ
-
২৭ জুন, ২০২১