১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৩৮ পিএম

চিকিৎসা সরঞ্জাম নিয়ে সিরিয়ায় ডব্লিউএইচও প্রধান

চিকিৎসা সরঞ্জাম নিয়ে সিরিয়ায় ডব্লিউএইচও প্রধান
ডব্লিউএইচও বলেছে, এতে ৩৭ মেট্রিক টন জরুরি স্বাস্থ্য সরঞ্জাম থাকবে ৩ লাখ মানুষের জন্য।

মেডিভয়েস ডেস্ক: চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন গেব্রিয়াসিস। তার সঙ্গে রয়েছে ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম। গেব্রিয়াসিসের সঙ্গে রয়েছেন ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান। খবর সিএনএন

রায়ান বলেছিলেন, আমাদের একটি ব্যবস্থা রয়েছে যা আমরা আরও বর্ধিত করব। আমরা আগেই দেশটিতে ত্রাণ মজুত করেছি, সেখানে আমাদের গুদাম রয়েছে। দুবাইয়ের আইএইচসি ব্যাকআপ কেন্দ্র হিসেবে কাজ করছে।

রবিবার সিরিয়ায় আরেকটি ফ্লাইট পৌঁছাতে পারে। ডব্লিউএইচও বলেছে, এতে ৩৭ মেট্রিক টন জরুরি স্বাস্থ্য সরঞ্জাম থাকবে ৩ লাখ মানুষের জন্য।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ২১ হাজার ৪৩ জন। সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল মিলে মৃতের সংখ্যা ৩ হাজার ৫৫৫ জন।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও