১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৫৪ পিএম

তুরস্কে ভূমিকম্পের ৫ দিন পর তিন ভাই উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের ৫ দিন পর তিন ভাই উদ্ধার
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও দেখানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় পাঁচ দিন পর তিন ভাইকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

টিআরটি জানিয়েছে, ভূমিকম্পের ১২০ ঘণ্টা পর একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসাবশেষ থেকে তিন ভাইকে উদ্ধার করা হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডে তৃতীয় ভাইয়ের উদ্ধারের ভিডিও দেখানো হয়। উদ্ধারের পর থার্মাল কাগজে পেচিয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেখা যায়। হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

টিআরটি জানায়, ভূমিকম্পে হাতায় প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া আন্তাকিয়া শহরে ওই ভবনটি থেকে তিন ভাইকে উদ্ধারে ৯ ঘণ্টা টানা কাজ করেন উদ্ধারকারীরা। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত খুঁড়ে ১১ততম ঘণ্টায় প্রথম ভাইটিকে এবং ১১৯তম ঘণ্টায় তৃতীয় ভাইকে উদ্ধার করা হয়।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

তুরস্ক ও সিরিয়ার এ ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজারে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কর্মকর্তারা জানান, ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু ২৪ হাজার ৩৫২। এছাড়া আহত হয়েছে ৭৯ হাজার ৪৮৭ জন। ফলে এটি এই অঞ্চলে ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিগণিত হচ্ছে। ১৯৯৯ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত ১৭ হাজার লোক।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও