০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৪৩ পিএম
মেডিকেলে ভর্তির আবেদন শুরু ১২ ফেব্রুয়ারি
ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল।
১২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অধ্যাপক আবুল বাশার মো. জামাল বলেন, ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত