০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:০১ পিএম

রাতেই উদ্ধারকাজে তুরস্ক যাচ্ছে ১০ চিকিৎসকসহ ৬০ সদস্যের দল

রাতেই উদ্ধারকাজে তুরস্ক যাচ্ছে ১০ চিকিৎসকসহ ৬০ সদস্যের দল
এই উদ্ধারকারী দলটিতে আরও আছেন, ফায়ার সার্ভিসের ১২ জন, সেনা বাহিনীর ২৪ জন ও ১৪ জন কেবিন ক্রু ।  

মেডিভয়েস রিপোর্ট: ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে উদ্ধারকাজে সহযোগিতা করতে বাংলাদেশ থেকে ১০ জন চিকিৎসকসহ দেশটিতে যাচ্ছে ৬০ সদস্যের একটি দল। আজ রাত ১০টায় বিমান বাহিনীর বিমানযোগে রওয়ানা হবেন তারা।

এই উদ্ধারকারী দলটিতে আরও আছেন, ফায়ার সার্ভিসের ১২ জন, সেনা বাহিনীর ২৪ জন ও ১৪ জন কেবিন ক্রু।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, বুধবার রাত ১০টায় বাংলাদেশের একটি বিমানে চড়ে তারা তুরস্কে যাবেন। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারণে সেখানকার সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে তুরস্কে একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মো. মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কাজে ব্যবহার করতে কংক্রিট কাটার, রোড কাটার, ফ্যানসহ নানা অত্যাধুনিক সরঞ্জাম নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ১ সপ্তাহের প্রস্তুতি নিয়েই যাচ্ছে এই উদ্ধারকারী দল।

তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসে উন্নত প্রশিক্ষণ, সরঞ্জাম ও জনবল বাড়ানোর কাজ চলছে।

তিনি আরও বলেন, সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধার কাজ পরিচালনার জন্য এটি ফায়ার সার্ভিসের প্রথম বিদেশ গমন। এর আগের নেপালে পাঁচজন সদস্য গিয়েছিলেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসাসেবা দল পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক