ভায়ালক্ষীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ভায়ালক্ষীপুরে‘বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার দোড়গোড়ায়’প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ছাতারী ব্লাড ফাউন্ডেশন ও সেভিয়র ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ পাঁচশতাধিক মানুষ সেবা পেয়েছেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং এবং ওজন পরিমাপ সেবা দেওয়া হয়েছে। এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল মজিদ রতন। ব্লাড গ্রুপিং করেন টেকনোলজিস্ট মোসা.মদিনা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ প্রামাণিক, বিশেষ অতিথি ছিলেন ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবু বক্কর, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজদার রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মো. জিয়া, সেভিয়র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাতারী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুস সালাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, সেভিয়র ফাউন্ডেশন সদস্য তুহিন উদ্দিন, মেহেদী ও ছাতারী ব্লাড ফাউন্ডেশনের মডারেটর নাহিদ, আবু সাইদ, শাকিল-১, শাকিল-২, আতিকুল, সাব্বির এবং জনি প্রমুখ।