২৯ জানুয়ারী, ২০২৩ ০৯:৪০ পিএম

পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন

পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন
ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর।

মেডিভয়েস রিপোর্ট: পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে দেশটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে দুপুরের দিকে রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে নব কিশোরকে গুলি করেন গোপাল দাস নামের এক পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয়  এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান মন্ত্রী।

অ্যাপোলো হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নব কিশোরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা সহকারী সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন।

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিকে জানিয়েছেন, ‘রোববার পূর্ব নির্ধারিত একটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব দাস। তিনি ঘটনাস্থলে এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। আর এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভারত
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও