ওসমানী মেডিকেলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার ও নতুন দুটি ইউনিটের উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: সিলেট ওসমানী কলেজ হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-৩ ও এনসিডিসি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট ও এনসিডিসি ইউনিট এ অঞ্চলের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে।’
এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি বলে মন্তব্য করে এর কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন।
তিনি বলেন, এটির কাজ সম্পন্ন হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১৮ এপ্রিল, ২০২৬