বিশ্বজুড়ে অব্যাহত করোনায় সংক্রমণ ও মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মহামারির আড়াই বছর পেরিয়ে গেলেও করোনায় বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে। তবে প্রথম দুই বছরের তুলনায় চলতি বছর আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার অনেকটাই কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯৩৬ জন। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৫৫৪ জন।
আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেনের মতো দেশগুলো।
দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৫০ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪১ লাখ ৬ হাজার ৯১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ২৩৬ জন মারা গেছেন।
শনাক্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৫ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৮৫ জন।
ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ১৫৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৮০ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ২৪ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৯০২ জনের।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। একই সময়ে স্পেনে সংক্রমিত হয়েছেন এক হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৩৫ জন।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর
পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর
পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা