এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে সভা ২৯ জানুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা বিষয়ে আগামী ২৯ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে একটি সভা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে আগামী ২৯ জানুয়ারি মন্ত্রণালয়ের মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।’
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই সভায় ২০২২-২৩ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
এসএএইচ
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
শেবাচিমে চন্দ্রজিত সাহার ভর্তি সম্পন্ন
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মেডিকেলে সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪