১৬ জানুয়ারী, ২০২৩ ১০:৩৫ এএম
না ফেরার দেশে সার্জারি বিশেষজ্ঞ ডা. মনিরুল
ডা. মনিরুল ইসলাম সবশেষ চাঁদপুর সদর হাসপাতালের জেনারেল সার্জারির কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম মনির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জ্বল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মনিরুল কুমিল্লা মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র ছিলেন। সবশেষ চাঁদপুর সদর হাসপাতালের জেনারেল সার্জারির কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যকালে স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত