১৬ জানুয়ারী, ২০২৩ ০৯:৫২ এএম

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে বিএসএমএমইউ’র ভিসি রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন।

মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে বিএসএমএমইউ’র ভিসি রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। এ সময় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত বিএসএমএমইউয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের মেয়াদ সমান করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএসএমএমইউ’র স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন। 

এ ছাড়াও রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের স্থানাভাবের বিষয়টিও তুলে ধরেন ভিসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীদের জন্য নিজস্ব কোন বাসস্থান নেই বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।  

বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসনের কার্যক্রমে রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্তুষ্টি প্রকাশ করেন বলে জানান ভিসি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত