১২ জানুয়ারী, ২০২৩ ০৩:৩১ পিএম

ব্রয়লার মুরগি মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকর জানালেন কৃষিমন্ত্রী

ব্রয়লার মুরগি মানব দেহের জন্য কতটুকু ক্ষতিকর জানালেন কৃষিমন্ত্রী
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অধীনে ব্রয়লার মুরগী নিরাপদ কি না তা জানতে গতবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত গবেষণা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ব্রয়লার মুরগির মাংস মানব দেহের জন্য ক্ষতিকর নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয় ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়েরি এক গবেষণার প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অধীনে ব্রয়লার মুরগী নিরাপদ কি না তা জানতে গতবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত গবেষণা করা হয়। গবেষণায় জানানো হয়, ব্রয়লার মুরগির মাংসে, হাড়ে এবং কম্পোজিটে অ্যান্টিবায়োটিকের সামান্য উপস্থিতি রয়েছে। তবে এটা স্বাভাবিক ও সর্বোচ্চ সহনশীল বলে দাবি গবেষকদের।

এতে ১২শ'টি ব্রয়লার মুরগি ও ৩০ জাতের ফিড থেকে ৩১৫টি নমুনা নেয়া হয়। পরীক্ষায় দেখা গেছে, এগুলোর মধ্যে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে তা খুবই সামান্য ও মানবদেহের জন্য ক্ষতিকর নয়।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পোল্ট্রি শিল্পে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আগে মানুষ পারিবারিকভাবে ছোট পরিসরে মুরগি পালন করত। কিন্তু এখন বাণিজ্যিক পর্যায়ে খামার হচ্ছে। 

তিনি বলেন, এই পোল্ট্রি থেকে আমরা ডিম পাই। অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। কিন্তু অনেক সময় ভুলভ্রান্তি তৈরি হয়। তা দূর করতে আমরা একটি গবেষণা করেছি। 

তিনি আরও বলেন, মানুষের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে আমিষের প্রয়োজন তার চাহিদা মেটায় এই পোল্ট্রি সেক্টর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক