ঢাবির এমবিবিএস দ্বিতীয় পেশাগত পরীক্ষার রুটিন প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি থেকে।
আজ সোমবার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস দ্বিতীয় পেশাগত নভেম্বর ২০২২ এর লিখিত পরীক্ষা জানুয়ারি ২০২৩ এ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে। এছাড়া ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ ফ্রেরুয়ারি শুরু হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
-
১৯ ডিসেম্বর, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
-
১২ জুন, ২০২৩
-
১১ মে, ২০২৩
-
২২ মার্চ, ২০২৩
-
২১ জানুয়ারী, ২০২৩
-
০৯ জানুয়ারী, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২২