০৯ জানুয়ারী, ২০২৩ ০৩:১৫ পিএম

চীনে এক প্রদেশেই ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

চীনে এক প্রদেশেই ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত
কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এই প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।'

মেডিভয়েস রিপোর্ট: চীনের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এই প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।' হেনানের লোকসংখ্যা নয় কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখই করোনায় আক্রান্ত।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল জানিয়ে তিনি বলেন, 'এরপর থেকে এই সংখ্যা ক্রমেই কমছে।'

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। দেশটি করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি কঠোর অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

এদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে নতুন চান্দ্রবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড়ো বড়ো শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক আভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে। সূত্র- এএফপি

টিআই 


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও