০৫ জানুয়ারী, ২০২৩ ০৩:১১ পিএম

‘সর্বাধুনিক চিকিৎসার কারণে দেশে দাঁতবিহীন মানুষ দেখা যায় না’

‘সর্বাধুনিক চিকিৎসার কারণে দেশে দাঁতবিহীন মানুষ দেখা যায় না’
বিএসএমএমইউর ভিসি ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লের কাছে চাবি হস্তান্তর করেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ‘এ’ ব্লকে ৪র্থ তলায় ডেন্টাল অনুষদ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে। ডেন্টাল চিকিৎসা সেবার উন্নয়নের কারণে দেশে দাঁত বিহীন মানুষ দেখা যায় না। সময়ের প্রয়োজনে ডেন্টালের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরা প্রয়োজন। এ জন্য বাংলাদেশের ডেন্টাল উন্নয়নের ধারবাহিকতার চিত্র লিখিত আকারে সংরক্ষণ করা উচিৎ।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ডেন্টাল চিকিৎসায় সকল ধরনের যন্ত্রপাতি উৎপাদিত হচ্ছে। আগে এসব যন্ত্র বিদেশ থেকে আনা হতো। দেশে এসব যন্ত্র উৎপাদনের ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দিন, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লের কাছে চাবি হস্তান্তর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের বহির্বিভাগ-১ এ স্থানান্তরের চাবি হস্তান্তর করা হয়েছে।

চাবি হস্তান্তরের মধ্যে দিয়ে বিএসএমএমইউর ডেন্টাল অনুষদভুক্ত বিভাগগুলো পুরাতন ভবন এ ব্লক থেকে নতুন আধুনিক প্রযুক্তি নির্ভর ও নবনির্মিত বর্হিবিভাগ-১ স্থানান্তর প্রক্রিয়া শুরু হল।

আয়োজিত অনুষ্ঠানে ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লের ৬১তম জন্মদিন পালন করা হয়। এ সময় ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত