০৩ জানুয়ারী, ২০২৩ ০৪:৪৪ পিএম

রামেবিতে প্রথমবারের মতো পিঠা উৎসব

রামেবিতে প্রথমবারের মতো পিঠা উৎসব
রামেবি ভিসি বলেন, রামেবিতে প্রথমবাবরে মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে এ আয়োজন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো পিঠা উৎসব ১৪২৯ আয়োজন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)। এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে স্টলের অঙ্গনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের (রামেবি) জনসংযোগ কর্মকর্তা কবির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে ভিসি অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন বলেন, রামেবিতে প্রথমবাবরে মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে। এরপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পিঠা খেয়ে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মুনীর, পরিচালক (অ. হি.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ও ভিসির একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো. ইসমাঈল হোসেনসহ সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

উৎসবে বিভিন্ন রকম পিঠার সমাহার নিয়ে আটটি স্টল বসেছে। উৎসবে কর্মকর্তা-কর্মচারীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রি-বেণী, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধ-চিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, পাকোয়ান পিঠা, শামুক পিঠা, লবঙ্গ লতিকা, রসে ভরা সবজি পিঠা ইত্যাদি। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পিঠা।

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত