ডা. মো. আরমান হোসেন রনি

ডা. মো. আরমান হোসেন রনি

চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।


১৮ ডিসেম্বর, ২০২২ ১০:১১ এএম

চোখের মণি আর্জেন্টিনা: সাধারণের আবেগ, সার্জনের আতঙ্ক

চোখের মণি আর্জেন্টিনা: সাধারণের আবেগ, সার্জনের আতঙ্ক
চোখের মধ্যে কাঁচের মতো একটি স্বচ্ছ বস্তু আছে যাকে লেন্স বলে। চোখের এই স্বচ্ছ লেন্স আস্তে আস্তে অসচ্ছ হয়ে যাওয়াকে ছানি বলে।

বিশ্বকাপ ফুটবল জ্বরে পুড়ছে বিশ্ব। এদেশের মানুষের মন জুড়ে আছে আর্জেন্টিনা আর ব্রাজিল। এ দিক থেকে আর্জেন্টিনা আরেক ধাপ এগিয়ে। এটি শুধু মানুষের মন জুড়ে নয়, রয়েছে চোখ জুড়েও।

চোখের মধ্যে কাঁচের মতো একটি স্বচ্ছ বস্তু আছে যাকে লেন্স বলে। চোখের এই স্বচ্ছ লেন্স আস্তে আস্তে অসচ্ছ হয়ে যাওয়াকে ছানি বলে। ছানি হলে দৃষ্টি শক্তি ধীরে ধীরে কমে যায়। পূর্ণবয়স্কদের শতকরা প্রায় ৮০ ভাগ অন্ধত্বের কারণ হচ্ছে এই ছানি। ছানি বিশ্বের অন্ধত্বের সবচেয়ে নিবারণযোগ্য কারণ।

পরিপক্কতার উপর ভিত্তি করে ছানি তিন প্রকার:

১) ইমম্যাচিউর বা হালকা ছানি (ধূসর রং এর হয়)।

(২) ম্যাচিউর বা পাকা ছানি ( মুক্তার মত সাদা)।

(৩) হাইপার ম্যাচিউর বা অতি পাকা ছানি (দুধের মত সাদা)।

বিভিন্ন কারণে ছানি পড়তে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বয়সজনিত ছানি। এছাড়া রয়েছে আঘাত জনিত ছানি, চোখের প্রদাহ, বিভিন্ন ধরনের রেডিয়েশনের কারণে সৃষ্ট কমপ্লিকেটেড ছানি, ডায়াবেটিস ও অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডারজজনিত ছানি এবং  জন্মগত ছানি।

যে কারণেই ছানি হোক না কেন ছানির একমাত্র চিকিৎসা অপারেশন। ওষুধ কিংবা চশমা দিয়ে ছানি চিকিৎসা সম্ভব নয়। ছানি অপারেশনে চোখের ভেতরের অসচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসানো হয়।‘আর্জেন্টিনার পতাকা চিহ্ন‘ নামক জটিলতাটি সাধারণত পাকা ছানি যুক্ত রোগীদের অপারেশনের সময় দেখা যায়।

কোন কারণে পাকা ছানিযুক্ত লেন্সের ভেতরের চাপ বৃদ্ধি পেলে তাকে স্ফীতি শীল ছানি বলে। ‘আর্জেন্টিনার পতাকা চিহ্ন‘ জটিলতার প্রধান কারণই হচ্ছে এই স্ফীতিশীল ছানি। আর এই স্ফীতিশীল ছানির ঝুঁকির কারণ গুলোর মধ্যে রয়েছে- ডায়াবেটিস, অত্যধিক অ্যালকোহল সেবন, তামাক, অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসা, দীর্ঘস্থায়ী স্টেরয়েড ব্যবহার, পূর্ববর্তী বিকিরণ, কেমোথেরাপি চিকিৎসা, থ্যালাসেমিয়া ইত্যাদি।

এক গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ জনে ৩ জন থেকে ২৮ জন রোগীর এই জটিলতা দেখা যায়। সাধারণত চোখের লেন্স কাটার পূর্বে লেন্সের আবরণ বা ক্যাপসুল  ট্রাইপেন ব্লু নামক রঞ্জক পদার্থ দ্বারা নীল রং করা হয়। পাকা ছানি থাকলে লেন্সের ক্যাপসুল গোল করে কাটার সময় অনেক সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ক্যাপসুলটি ছিড়ে যায়। তখন লেন্সটি দেখতে আর্জেন্টিনার পতাকার মতো মনে হয়। একে ‘আর্জেন্টিনার পতাকা চিহ্’ বলা হয়। এজন্য ছানি খুব বেশি পেকে যাওয়ার পূর্বেই অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করা উচিৎ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত