১৭ ডিসেম্বর, ২০২২ ০৪:৪৫ পিএম

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৭৪৮ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭১ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন। এর মধ্যে ঢাকায় ৬৮ জন ও ঢাকার বাইরে ৫৭ জন চিকিৎসাধীন আছেন।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৭৪৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৪০৫ জন ও ঢাকার বাইরে ৩৪৩ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ২৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬২২ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৬৪১ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ২৪৪ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৫০ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ১৯৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক