চীনে ২০২৩ সালে করোনায় ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা
মেডিভয়েস ডেস্ক: চীনে করোনার বিধিনিষেধ আকস্মিকভাবে তুলে নেওয়ার কারণে ২০২৩ সালের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ মেট্রিক্স অ্যান্ড অ্যাভালুয়েশন ইনস্টিটিউট (আইএইচএমই)।
তাদের পর্যালোচনা বলছে, আগামী বছরের এপ্রিলের ১ তারিখে চীনে করোনা রোগীর সংখ্যা চূড়ায় পৌঁছাবে, সে সময় মৃত্যু তিন লাখ ২২ হাজারে পৌঁছাতে পারে। এ সময়ে চীনের জনসংখ্যার এক তৃতীয়াংশ সংক্রমিত হতে পারে বলে ধারণা করছেন আইএইচএমই-র পরিচালক ক্রিস্টোফার মুরে।
মুরে বলেছেন, চীন এত দীর্ঘ সময় জিরো কোভিড নীতি বজায় রাখবে এটি কেউ ভাবেনি। কঠোর নীতির কারণে হয়ত প্রথমদিকে করোনার যেসব ধরন ছিল সেগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছিল তারা। কিন্তু উচ্চ সংক্রমণযোগ্য নতুন ধরন ওমিক্রন এ নিয়ন্ত্রণের বিষয়টি কঠিন করে দিয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে আনুষ্ঠানিক কোনো মৃত্যুর খবর দেয়নি। সর্বশেষ ৩ ডিসেম্বর চীন সরকার মৃত্যুর খবর দিয়েছিল। দেশটিতে এখন পর্যন্ত মহামারীতে পাঁচ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
তীব্র বিক্ষোভ ও জন অসন্তোষের মুখে ডিসেম্বরেই চীন বিশ্বের অন্যতম কঠোর করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে, যে কারণে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতিও দেখা যাচ্ছে। এই আশঙ্কায় আগামী মাসে চান্দ্র নববর্ষের মধ্যেই ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ব্যাপকভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য গবেষকদের মতে, হঠাৎ করে বিধিনিষেধ তুলে নেওয়ায় চীনের জনসংখ্যার ৬০ শতাংশ কোভিডে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে জানুয়ারিতেই সংক্রমিতের সংখ্যা চূড়ায় পৌঁছাতে পারে। বেশি আক্রান্ত হতে পারে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ লোকজন।
চীনে করোনা ঝুঁকিতে থাকা লোকজনের সংখ্যা ব্যাপক হওয়ায়, তুলনামূলক কম কার্যকর টিকা ব্যবহার, ৮০ বছর ও তদোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে টিকাদানের হার কম হওয়ায় অনেকে করোনায় গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র- রয়টার্স
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
২০ জুন, ২০২৫
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’